দারুন সুখবর: ৬৬ দেশ পাবে সৌদি আরবের ই-ভিসা, দেখেনিন দেশ গুলোর নাম
বার্বাডোস, বাহামা এবং গ্রানাডা--এই ৩টি দেশকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ই-ভিসা (ইলেক্ট্রনিক ভিসা) সেবার আওতায় নিয়ে এসেছে। এই সেবার লক্ষ্যকে সামনে রেখে দেশটি তার ই-ভিসা কার্যক্রমের সক্ষমতা বাড়িয়েছে।
উল্লেখিত দেশগুলোর নাগরিকরা এখন সহজেই অনলাইনে সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এসব দেশের নাগরিকরা সৌদি আরবে পৌঁছানোর পর বিমানবন্দর বা সমুদ্রবন্দরের মতো এন্ট্রি পয়েন্ট থেকে ভিসা সংক্রান্ত সমস্ত সুবিধা নিতে পারবেন।
নতুন যুক্ত হওয়া তিনটি দেশ সহ মোট ৬৬টি দেশের নাগরিকরা সৌদি আরবের ই-ভিসা সুবিধা পেতে পাবেন। এছাড়াও, এই নতুন সুবিধা চালুর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলির বাসিন্দাদের পাশাপাশি সেনজেনভুক্ত দেশের বাসিন্দাদের জন্য সৌদি আরবের পর্যটন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া, উপসাগরীয় জোট গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর নাগরিকেরাও এই ই-ভিসা সেবা নিতে পারবেন। এই ভিসার আওতায় জিসিসিভুক্ত দেশগুলোর বাসিন্দারা সৌদি আরবে পর্যটন, ওমরাহ, বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের সুবিধা পেয়ে আসছেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় ভ্রমণ ভিসা চালু করে। মূলত সৌদি আরবের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থী আকৃষ্ট করা, তাদের সৌদি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে মিথস্ক্রিয়া বাড়ানোর লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: জানুন একাদশ, ম্যাচের সময়সূচি ও যেভাবে দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলেছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- চলেছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ: প্রথমার্ধ শেষে জানুন ফলাফল
- অস্ট্রেলিয়া বনাম মিশর: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলেছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মরক্কো বনাম কানাডা: একাদশ, সময়সূচি ও লাইভ দেখবেন যেভাবে
- কলম্বিয়া বনাম ঘানা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অস্ট্রেলিয়া বনাম মিশর: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- শেষ ১৬তে ব্রাজিল বনাম নরওয়ে: কবে কখন ম্যাচ, জানুন সময়সূচি ও পরিসংখ্যান
- কলম্বিয়া বনাম ঘানা: সরাসরি দেখবেন যেভাবে Live