বাংলাদেশের বিশ্বকাপ একাদশ যদি এমন হতো
দীর্ঘ দিন ধরে রান খরায় ভুগছে বাংলাদেশের টপ অর্ডার। সেই অফ ফর্ম ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ টপ অর্ডার ছিল পুরো ব্যর্থ। ১৫ বলে ১৪ রান করেন লিটন দাস। কিছুটা ভালো করেন সৌম্য সরকার। ১৩ বলে ২০ রান করেন তিনি। তবে একেবারে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ১১ বলে মাত্র ৩ রান করেন। এই রকম চলতে থাকলে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে।
বিশ্বকাপের সুপার এইটতো দুরে থাক গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে আজকে বাংলাদেশের বিশ্বকাপে একাদশ কেমন হলে ভালো হবে তা নিয়ে আলোচনা করবো। এই আলোচনয়া বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের মধ্যে থেকে সেরা একাদশ তৈরি করা চেষ্টা করবো।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে জাকের আলী অনিক। মিডল অর্ডারে দারুন ব্যাটিং করছেন তিনি। তার এ্যাবিলিটি আছে ইনিংস বড় করার আবার প্রয়োজনে বিগ হিটিংও করতে পারেন তিনি। তাই তাকে মিডল অর্ডার থেকে মেক শিপ্ট ওপেনার হিসেবে ব্যবহার করা যায়।
তিন নম্বরে ব্যাটিংয়ে নিয়ে আসা যেতে পারে সৌম্য সরকারকে। সম্প্রতি সময়ে কিন্তু টি-টোয়েন্টিতে খুব একটা খারাপ ব্যাটিং করেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ বলে ৪১ রান করেন তিনি। আর গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩ বলে ২০ রান করেন সৌম্য। চারে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচে বাংলাদেশের তরুন ব্যাটার তাওহীদ হৃদয়। টি-টোয়েন্টিতে সম্প্রতি সময়ে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন তিনি। ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটার তিনি।
৭ নম্বরে বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদী। বাংলাদেশের পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে সাকিবের সাথে রিশাদ হোসেন ও শেখ মাহাদী। তিন পেসারের সাথে তিন স্পিনার বাংলাদেশের বোলিং বিভাগ যেমন শক্তিশালী হবে তেমনি রিশাদ হোসেন ও শেখ মাহাদী ব্যাটিং করতে পারাতে বাংলাদেশের ব্যাটিং লাইন আফও দীর্ঘ হবে।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর