টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৯ জন নিয়ে নাবিয়ার বিপক্ষে খেললো অস্ট্রেলিয়া, শেষ ম্যাচ, দেখেনিন ফলাফল
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার একাই করেছেন ২১ বলে অপরাজিত ৫৪ রান। হ্যামস্ট্রিংয়ের চোটে এখনও ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবুও ট্রাভিস হেডের অনুপস্থিতিতে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ, নামিবিয়ার বিপক্ষে মাঠে নামেন তিনি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
চোটের কারণে প্রথম ইনিংসে পুরোটায় ফিল্ডিং করেননি মার্শ। এছাড়াও অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ে নেমেছিল ৯ জন নিয়ে। বাকি দুই জন মেলাতে মাঠে নেমে যান হেড কোচ ম্যাকডোনাল্ড ও নির্বাচক বেইলি।
বল হাতে দুর্দান্ত ছিলেন জশ হ্যাজলউড। ৪ ওভার বোলিং করে ২০টিই দিয়েছেন ডট। রান দিয়েছেন মাত্র ৫ সেই সঙ্গে উইকেট পেয়েছেন ২টি। এছাড়াও সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। তিনি নিয়েছেন তিনটি। উইকেটকিপার গ্রিনের ৩০ দলে ৩৮ রানের ইনিংস, ক্রুগারের ১১ বলে ১৮ রানের ইনিংসে স্কোরবোর্ডে ১১৯ রান তোলে নামিবিয়া।
জবাবে ব্যাটিং করতে নেমে ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন মার্শ। ১৪ বলে ১৮ রান করে রান আউট হন অস্ট্রেলিয়ার এ অধিনায়ক। টিম ডেভিড খেলেন ১৬ বলে ২৩ রানের ইনিংস। তবে দুর্দান্ত ছিলেন ওয়ার্নার।
আইপিএলে বাজে মৌসুম কাটানোর পর আন্তর্জাতিক ক্রিকেটে নামিবিয়ার বিপক্ষে ৬ চার ও ৩ ছয়ে ২৫৭.১৪ স্ট্রাইক রেটে ২১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়ার্নার। তাঁর ব্যাটে মাত্র ১০ ওভারেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
অজিদের মূল পর্বের লড়াই শুরু হবে আগামী ৬ জুন। নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে। এরপর ৯ জুন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে নামঠে নামবে। ১২ জুন খেলবে নামিবিয়ার বিপক্ষে এবং ১৬ জুন নামবে স্কটল্যান্ডের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার দূর করার ৫টি প্রাকৃতিক উপায়