গভীর রাতে ছাদ ফুটো করে পালালো ৪ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে পালিয়ে যায় চার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাত ৩টার দিকে রশির মাধ্যমে তারা পালায়। তবে, রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের পুনরায় গ্রেপ্তার করে।
পালানো আসামিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বলেন, চারজনই ফাঁসির আসামি এবং তারা পালিয়ে গিয়েছিল। আমরা কারাগারের পাশেই তাদের পেয়েছি।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই যে বগুড়া কারাগার থেকে চার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়েছে। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের পুনরায় গ্রেপ্তার করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব