রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবি, পদ হারাতে পারেন বিসিবি সভাপতিসহ আরও যারা
দেশের চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরে এরপর নতুন ভাবে আলোচনায় এসেছে দেশের বিভিন্ন পদে নিযুক্ত থাকা আওয়ামী লিগের নেতাকর্মীদের সরানোর বিষয়টা। সবার একটাই দাবি দেশের ক্রীড়াঙ্গনকেও রাজনীতিমুক্ত করার।
আর এর মধ্যে অন্যতম বাংলাদেশের জনপ্রিয় দুই ফেডারেশন বিসিবি ও বাফুফে। লম্বা সময় ধরে এই দুই সংগঠনের চেয়ারে বসে আছেন আওয়ামী লিগের নেতাকর্মীরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সদ্য পদত্যাগ করা সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সদস্য ছিলেন।
অন্যদিকে ফুটবলের প্রধান কাজী সালাহউদ্দিন ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের লোক। বাফুফের সহ-সভাপতি সালাম মুর্শিদী ছিলেন সরকার দলীয় সংসদ সদস্য। এছাড়াও প্রতিটি বোর্ড দখল করে আছেন আওয়ামী লীগের উচ্চপদস্থ রাজনৈতিক বর্গ।
শেখ হাসিনার পতনের পর দাবি উঠেছে এসব চেয়ার থেকে তাদের সরে দাঁড়ানোর। কেননা, দীর্ঘ বছরেও তাদের অধীনে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশের ক্রীড়াঙ্গন। উল্টো, নানা সময় বিভিন্ন মন্তব্য করে ভক্তদের রোষানলে পড়েছেন তারা। তাই তাদের বিদায় এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
সরকারের পতনের পর ক্রিকেট, ফুটবল, হকিসহ সব বোর্ডকেই রাজনীতিমুক্ত দেখতে চায় সাধারণ জনতা। এক্ষেত্রে দেশকে প্রতিনিধিত্বকারী সাবেক ক্রীড়াবিদদের স্বস্ব বোর্ডের দায়িত্বে দেখতে চান তারা। সাবেক ও বর্তমান সময়ের ক্রীড়াবিদদের দাবি প্রায় একই রকম। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনে দল মত নির্বিশেষে সকলেই সমান সুযোগ সুবিধা চান তারা। যোগ্যতার ভিত্তিতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান ক্রীড়াবিদরা। বইয়ে আনতে চান সম্মান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা