শেখ হাসিনাকে নিয়ে অবিশ্বাস্য পোস্ট করলো তার মেয়ে সায়মা এই নিয়ে সারা দেশে তোলপাড়
গত সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। এখন সেখানেই আছেন তিনি। জানা গেছে ভারতের রাজধানী দিল্লিতে আছেন শেখ হাসিনা।
এবার মায়ের পদত্যাগ ও বিদায়ে খবর শুনে শোকাহত হয়ে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সোশ্যাল মিডিয়াতে আবেগ ঘন পোস্ট করেছেন।
সায়মা ওয়াজেদ তার পোস্টে লিখেছেন, ‘আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙ্গে গেছে। হৃদয় আরও ভেঙে যাচ্ছে যে এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না এবং আলিঙ্গন করতে পারছি না। আমি আরডি হিসেবে আমার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা বর্তমানে বন্ধ, তাই শেখ হাসিনা এখন অন্য বিকল্প খুঁজছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এসব খবর মিথ্যা বলে দাবি করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয়।
জয় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা কোথাও ‘আশ্রয়’ চাননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
- বেতন বাড়বে, তবে একবারে নয়—নবম পে স্কেলে সরকারের নতুন কৌশল