এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার নতুন সিদ্ধান্ত, জানা গেল কবে ঘোষণা করা হবে ফলাফল
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের পরীক্ষাগুলো আংশিকভাবে সম্পন্ন হলেও, কিছু পরীক্ষা আন্দোলনের কারণে বাতিল করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করেই শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করা হবে।
বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের চূড়ান্ত ফল তৈরি করা হবে। অর্থাৎ, পূর্ববর্তী পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দেওয়া হবে। বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
সিলেট বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলোর আবশ্যিক ছয়টি এবং কেউ কেউ বিভাগভিত্তিক একটি পরীক্ষাসহ ৭টি পরীক্ষা দিয়েছেন। ফলে কারও ছয়টি, কারও সাতটি পরীক্ষা বাতিল হয়েছে, যেগুলো সবই বিভাগভিত্তিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী