ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’, কৃষকদের জন্য থাকছে যেসব পরামর্শ
বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘ডানা’। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতির বাতাস নিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের কারণে ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা এবং রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে টানা ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত হতে পারে।
এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের আঘাত থেকে নিরাপদে থাকতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
গতকাল শনিবার আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুকে পোস্টে দেশের আলু চাষিদের পরামর্শ দেন। সেখানে তিনি বলেন, আগামী ২০ অক্টোবরের পরে জমিতে নতুন করে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। বিশেষ করে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের আলু চাষিদের তিনি এ পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ‘সম্ভব্য ঘূর্ণিঝড় ডানা যে সময়ে বাংলাদেশে আঘাত করতে যাচ্ছে, সেই সময় বাংলাদেশের কৃষকরা আমন ধান কাটা ও মাড়াইয়ের জন্য অপেক্ষায় রয়েছেন। তাই, ২২ অক্টোবরের মধ্যে জমিতে পাকা ধান থাকলে, তা কেটে মাড়াই করে গোলায় উঠাতে হবে। নাইলে, এগুলো নষ্ট হবে।’
তিনি আরও বলেন, ‘কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে, শাক-সবজির জমি থেকে ঘূর্ণিঝড়ের কারণে জমা বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখার জন্য। বিশেষ করে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে খুবই ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live