পরিবর্তন করা হলো বিপিএলের সূচি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ ডিসেম্বর ২০২৪, তিন দিন পিছিয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে, আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৫। বিসিবির বোর্ড সভা শেষে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে, যদিও পুরো ম্যাচের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
চলতি বছর ১৪ অক্টোবর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে দলগুলো নিজেদের স্কোয়াড গঠন করেছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এবার বিপিএলের পরিচিত কিছু পুরনো দল যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না। তাদের জায়গায় অংশ নেবে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী, আর পুরনো দলগুলোর মধ্যে থাকছে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিপিএলে আরও বিশেষ চমক হিসেবে ১১ বছর পর ফিরে আসছে চিটাগং কিংস, যারা প্রথম দুই আসরে অংশ নিয়েছিল।
প্রতিবার টিকিট কেনা নিয়ে সমর্থকদের ভোগান্তি থাকলেও, এ বছর বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা দর্শকদের জন্য টিকিট প্রাপ্তি আরও সহজ করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ