ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা: শেষ হলো ভারত বনাম নিউজিল্যান্ডের ৩য় টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল
ভারতের জন্য এই টেস্ট সিরিজ ছিল একেবারেই হতাশাজনক। দীর্ঘ ২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো টিম ইন্ডিয়া। মুম্বাই টেস্টে ২৫ রানে পরাজিত হয়ে ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় ভারত। অস্ট্রেলিয়া সফরের আগে এই পরাজয় দলের মনোবলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
মুম্বাইয়ে ৩ দিনে শেষ হওয়া এই টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৩৫ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে বোলিংয়ে রবীন্দ্র জাদেজা ৫টি এবং রবিচন্দ্রন অশ্বিন ৪টি উইকেট শিকার করেন। তবে ভারত ব্যাটিংয়ে নামার পরই বিপদে পড়ে, মাত্র ৮৪ রানেই ভারতের শীর্ষ ৪ ব্যাটার আউট হয়ে যান।
তবে শুবমান গিল (৯০) ও রিশভ পান্ট (৬০) গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে খেলায় ফেরান। তাদের ইনিংস শেষে ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৩৮ রান দলের সংগ্রহে বাড়তি শক্তি যোগ করে এবং ভারত ২৬৩ রানে অলআউট হয়, ফলে ২৮ রানের লিড পায়। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল একাই ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে বড় আঘাত হানেন।
লিডের বিপরীতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে আবারও চাপে পড়ে এবং কঠিন উইকেটে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যায়। উইল ইয়াং সর্বোচ্চ ৫১ রান করেন। তবে ১৪৭ রানের লক্ষ্য ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়।
ভারত ব্যাট করতে নামার পর দ্রুত উইকেট হারাতে শুরু করে। রোহিত শর্মা ওয়ানডে মেজাজে ১১ রান করে আউট হন, এরপর শুবমান গিল, বিরাট কোহলি, যশস্বী জাইসওয়াল, এবং সরফরাজ খান দ্রুত সাজঘরে ফেরেন। দলের বিপর্যয়ের মাঝে রিশভ পান্ট লড়াই করে ৫৭ বলে ৬৪ রান করেন, কিন্তু তিনিও আউট হলে ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায়।
শেষ পর্যন্ত ভারত ২৯.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়, আর নিউজিল্যান্ড ২৫ রানের ব্যবধানে জয় পেয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে। নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল ৬ উইকেট এবং গ্লেন ফিলিপস ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে বড় ধস নামান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির