প্রবাসীদের জন্য বিনিয়োগের নতুন সুযোগ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মোকাবিলা এবং প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে প্রবাসীরা ইচ্ছেমতো পরিমাণে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, এই সিদ্ধান্তটি ১ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের ফলে প্রবাসীরা যে কোনো অঙ্কের অর্থ এ বন্ডে বিনিয়োগ করতে পারবেন। প্রবাসীদের জন্য পূর্বের সীমাবদ্ধতা তুলে নেওয়ায় এখন ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের পাশাপাশি ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডেও সীমাহীন বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, বিদেশি মালিকানাধীন শিপিং ও এয়ারলাইন্স কোম্পানির বিদেশের অফিসে কর্মরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট এবং কেবিন ক্রুরাও এখন ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এতে বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হলো। এছাড়াও, নতুন প্রজ্ঞাপনে পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে প্রদান করার সুযোগ যুক্ত করা হয়েছে, যা পেনশনারদের জন্য আর্থিকভাবে আরও সহায়ক হবে।
ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার বিনিয়োগকৃত রেমিটেন্সের অর্থ এক মেয়াদে বিনিয়োগ এবং আরও দুইবার পুনঃবিনিয়োগ অর্থাৎ মোট তিন মেয়াদে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা যাবে। অন্যদিকে, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে একবার বিনিয়োগ করা অর্থ চারবার পুনঃবিনিয়োগের সুযোগ থাকবে, যা পরপর সর্বোচ্চ পাঁচ মেয়াদে ১৫ বছরের জন্য কার্যকর হবে।
এছাড়া জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন বিভিন্ন সঞ্চয়পত্র যেমন পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও মূল অর্থ স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা যোগ করা হয়েছে। একইভাবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসাবেও মূল অর্থ পুনঃবিনিয়োগের সুযোগ থাকবে।
এই নতুন সিদ্ধান্তগুলো প্রবাসীদের বিনিয়োগের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং রিজার্ভ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ বাংলাদেশে১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম জেনে নিন