সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো বিএফআইইউ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউ'র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
এদিকে, বিএফআইইউ সাকিব আল হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল গত ২ অক্টোবর। সাকিবের বিরুদ্ধে পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, যার তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়েছে বিষয়টি জানাতে।
সাকিব আল হাসান, যিনি গত জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, তাকে সম্প্রতি আরও একটি বিতর্কে জড়ানো হয়। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হ*ত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।
এখন পর্যন্ত সাকিবের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, এ ধরনের পদক্ষেপ সাকিবের ক্যারিয়ার ও ভাবমূর্তির জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ