অলিখিত ফাইনালের আগে শান্ত, মুস্তাফিজকে হারালো বাংলাদেশ
আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯২ রানের জয় পায় আফগানিস্তান। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬৮ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরায় বাংলাদেশ। তাই তৃতীয় ওয়ানডে ম্যাচটি অলিখিত ফাইনাল হয়ে দাড়িয়েছে। শেষ ম্যাচে যে দল জিতবে তার হাতে উঠবে এই সিরিজের ট্রফি।
তবে শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে বড় দু:সংবাদ পেয়েছে বাংলাদেশ। দলে ফর্মে থাকা ব্যাটার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পড়েছেন ইনজুরিতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাছাড়া মুস্তাফিজেরও খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাই শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ সাজাতে কষ্ট হচ্ছে টিম ম্যানেজমেন্টের।
ওপেনিং সৌম্য সরকারের সাথে দেখা যাবে তানজিদ তামিমকে। প্রথম দুই ম্যাচে ভালো শুরুর পর আউট হয়ে যান সৌম্য সরকার। প্রথম ওয়ানডে ম্যাচে ৩৩ রান ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৫ রান করেন এই ব্যাটার। আজকে তাকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।
তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত। তবে যদি তিনি না খেলতে পারেন তাহলে তার জায়গাতে দেখা যাবে জাকির হাসানকে। চারে মেহেদী হাসান মিরাজ। ৫ নম্বরে ব্যাটিংয়ে আসবেন তাওহীদ হৃদয়। ৬ নম্বরে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক। ৮ নম্বরে নাসুম। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই দুই ব্যাটারের দুর্দান্ত ফিনিসিংয়ে আফগানিস্তানকে ২৫৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
পেস বিভাগে দেখা যাবে তাসকিন আহমেদ, শরিফুল ইসলামকে। মুস্তাফিজ যদি না খেলতে পারেন সেক্ষেত্রে ওয়ানডে অভিষেক হতে পারে নাহিদ রানার। স্পিন বিভাগ সামলাবেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক)/জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজ/নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?