দেশের বাজারে সোনার দাম আরও কমলো
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দাম ১৩ নভেম্বর (বুধবার) থেকে কার্যকর হবে।
এর আগে চলতি মাসে দুইবার সোনার দাম কমানো হয়েছিল। ৫ নভেম্বর এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা এবং ৮ নভেম্বর আরও ৩ হাজার ৪৫৩ টাকা কমানো হয়। এ নিয়ে তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম কমলো মোট ৭ হাজার ৩৩৭ টাকা। এর আগে, গত মাসে তিনবার সোনার দাম বেড়েছিল। ২০, ২৩, এবং ৩১ অক্টোবর যথাক্রমে ২ হাজার ৬১২ টাকা, ১ হাজার ৮৯০ টাকা, এবং ১ হাজার ৫৭৫ টাকা করে বাড়ানো হয়, যার ফলে ৩১ অক্টোবর ভালো মানের সোনার দাম রেকর্ড ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় দাঁড়ায়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি মঙ্গলবার বৈঠকে বসে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়। নতুন দাম অনুযায়ী,
২২ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা (কমেছে ২ হাজার ৫১৯ টাকা)
২১ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা (কমেছে ২ হাজার ৪০৩ টাকা)
১৮ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা (কমেছে ২ হাজার ৬৫ টাকা)
সনাতন পদ্ধতির এক ভরি সোনা: ৯১ হাজার ৪১১ টাকা (কমেছে ১ হাজার ৭৪৯ টাকা)
পাশাপাশি, রুপার দামেও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেটের এক ভরি রুপা: ২ হাজার ৫৭৮ টাকা (কমেছে ৪৬ টাকা)
২১ ক্যারেটের এক ভরি রুপা: ২ হাজার ৪৪৯ টাকা (কমেছে ৪৭ টাকা)
১৮ ক্যারেটের এক ভরি রুপা: ২ হাজার ১১১ টাকা (কমেছে ৩৫ টাকা)
সনাতন পদ্ধতির এক ভরি রুপা: ১ হাজার ৫৮৬ টাকা (কমেছে ২৪ টাকা)
সোনার বাজারে চলমান এই দাম কমার ধারার পেছনে বিশ্ববাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের মানের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা