আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা
চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। চলমান সিরিজের প্রথম টেস্টে ম্যাচে সবাইকে অবাক করে ১৮২ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে দারুন বল করে তাসকিন শরিফুলরা। তাসকিন একাই নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
৩৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ২০১ রানের বিশাল পরাজয়ের মুখ দেখে বাংলাদেশ। বাংলাদেশের পেসাররা নিয়মিত ভালো করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে হারছে বাংলাদেশ। এর মধ্যে বেশি ভাগ ম্যাচে প্রতিদ্ধন্দ্বিতাই করতে পারছে না বাংলাদেশের ক্রিকেটাররা।
আগামী ৩০ তারিখ সিরিজের শেষ টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় বাংলাদেশ। চলুন আলোচনা করা যাক এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে।
ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। মাহমুদুল হাসান জয়ের জায়গাতে ওপেনিংয়ে জাকির হাসানের সাথে দেখা যেতে পারেন সাদমান ইসলামকে। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন দেশ সেরা টেস্ট ব্যাটার মুমিনুল হক। চার নম্বরে আসতে পারে পরিবর্তন। প্রস্তুতি ম্যাচে দারুন ব্যাটিং করা মহিদুল ইসলাম খেলতে পারেন চার নম্বরে।
৫ নম্বরে ব্যাটিংয়ে আসবেন লিটন দাস। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন প্রথম টেস্টে ফিফটি করা জাকের আলি অনিক।
স্পিন বিভাগে দেখা যাবে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে। পেস বিভাগে আসতে পারে একটি পরিবর্তন শরিফুলের জায়গাতে একাদশে আসতে পারেন নাহিদ রানা। সেরা একাদশে থাকবেন প্রথম টেস্টে দারুন বোলিং করা তাসকিন ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সেরা একাদশ:
সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মহিদুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন, নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ