এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দল ঘোষণা করলো বাংলাদেশ
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। ছয় দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায়। প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে জাতীয় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার।
দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া আক্তার। তার সঙ্গে দলে রয়েছেন জাতীয় দলের আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার, নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি। সুমাইয়া গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন। এ বছর ভারতের বিপক্ষে অভিষেক হওয়া হাবিবাও স্কোয়াডে জায়গা পেয়েছেন।
বয়সভিত্তিক এই এশিয়া কাপের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৬ ডিসেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 'বি' গ্রুপে থাকা বাংলাদেশের অপর প্রতিপক্ষ হলো স্বাগতিক মালয়েশিয়া। দুটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে।
'এ' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা পাবে। এরপর সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দলের স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২১ মার্চ ২০২৬)
- দেশজুড়ে বন্ধ হতে চলেছে সব পেট্রোল পাম্প