ব্রেকিং নিউজ: রণ*ক্ষেত্রে পরিনত : ভয়া*বহ সং*ঘর্ষ, আ*হ*ত ৪০,সেনাবাহিনীর...
তুচ্ছ ঘটনা থেকে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকা। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তা নিতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। এর জেরে উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার তিন পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে তর্ক থেকে উত্তেজনা তৈরি হলে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় তারা। রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এলাকাবাসী আতঙ্কে আশপাশের গ্রামে আশ্রয় নেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, "মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে তর্ক থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা তিন পক্ষের মধ্যে রূপ নেয়। রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।"
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনার পর এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
এ ধরনের সংঘর্ষে গ্রামবাসী হতবাক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজার কেলেঙ্কারির মধ্যেই সাকিবের বাড়িতে আগুন
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে
- আজ দেশের বাজারে সোনার নতুন দাম
- সৌদিতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের আসল নিয়ম
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- বাংলাদেশ নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়
- ২ লাখ মানুষ অপেক্ষায়, কিন্তু দেখা গেল না শেখ হাসিনাকে! এরপর যা ঘটল...
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের নতুন পরিকল্পনা
- আগামীকালই স্পষ্ট হবে এসএসসি ফল প্রকাশের তারিখ
- সাকিবের বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড
- ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের