ব্রেকিং নিউজ: নতুন আ*ত*ঙ্ক ডিঙ্গা ডিঙ্গা ভা*ই*রা*স
সম্প্রতি উগান্ডার বুন্ডিবুগিও জেলায় ছড়িয়ে পড়া নতুন ভাইরাস ডিঙ্গা ডিঙ্গা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে। অদ্ভুত এই ভাইরাসে মূলত নারী ও কিশোরীরা আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এ পর্যন্ত উগান্ডার এই অঞ্চলে প্রায় ৩০০ জন মানুষ ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডিঙ্গা ডিঙ্গা শব্দটি এসেছে স্থানীয় ভাষা থেকে, যার অর্থ "নাচের মতো কাঁপা"। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে অস্বাভাবিক কাঁপুনি দেখা দেয়। এমন অনিয়ন্ত্রিত কাঁপুনির কারণেই ভাইরাসটির নাম হয়েছে ডিঙ্গা ডিঙ্গা।
২০২৩ সালে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত হয়। যদিও কীভাবে এবং কেন এই ভাইরাস ছড়াচ্ছে, তা এখনও নিশ্চিত নয়, তবে উগান্ডার স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর কারণ ও প্রতিকার খুঁজতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
লক্ষণ: কেমন এই রোগের প্রভাব?ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে আক্রান্ত হলে রোগীর শরীরে বেশ কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য:
অনিয়ন্ত্রিত কাঁপুনি
উচ্চমাত্রার জ্বর
নাক বন্ধ হয়ে যাওয়া
সারা শরীরে ব্যথা
তীব্র মাথাব্যথা
শ্বাসকষ্ট
গুরুতর অবস্থায় রোগীর দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এসব লক্ষণ ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের মতো অন্যান্য রোগের সঙ্গে মিল থাকার কারণে প্রাথমিকভাবে রোগ নির্ণয়ে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে।
বুন্ডিবুগিও জেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিয়িটা ক্রিস্টোফার জানিয়েছেন, ডিঙ্গা ডিঙ্গা রোগের চিকিৎসায় বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, এই রোগে ভেষজ ওষুধ কার্যকর হয়নি। তবে সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে সাধারণত রোগীরা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।
ডা. ক্রিস্টোফার সবাইকে এই ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। সময়মতো চিকিৎসা নিলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
এই ভাইরাসে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দ্রুত সংক্রমণ ক্ষমতা এবং ভয়াবহ উপসর্গের কারণে ডিঙ্গা ডিঙ্গা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্বব্যাপী গবেষকরা ভাইরাসটির উৎস এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। আক্রান্ত অঞ্চলগুলোতে বিশেষ স্বাস্থ্য দল মোতায়েন করা হয়েছে এবং চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
ডিঙ্গা ডিঙ্গার মতো নতুন রোগ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়