প্রবাসী বাংলাদেশিদের জন্য চরম দু:সংবাদ
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এই অভিযান পরিচালিত হয় সেলাঙ্গর এবং জোহর রাজ্যে।
গতকাল (শুক্রবার, ৩ জানুয়ারি) রাতে সেলাঙ্গরের আমপাং এলাকায় একটি শপিং সেন্টারে বিশেষ অভিযান "অপ কুটিপ" পরিচালনা করে ৯২ জন অভিবাসীকে আটক করা হয়। এ বিষয়ে সেলাঙ্গরের অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
জোহর রাজ্যে একই দিনে চারটি জেলায় অভিযান চালিয়ে আরও ৪৬ জন অভিবাসীকে আটক করা হয়। জোহরের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস জানিয়েছেন, মুয়ার, সেগামাট, মেরসিং এবং বাতু পাহাত জেলায় পরিচালিত এই অভিযানে আটক অভিবাসীরা মূলত শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
সেলাঙ্গরের অভিযানে আটককৃত ৯২ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ৩১, বাংলাদেশের ১৬, আফগানিস্তানের ১০, পাকিস্তানের ৮, নেপালের ৪, থাইল্যান্ডের ৪, মিয়ানমারের ৩, অস্ট্রেলিয়ার ৩, ভারতের ৩, ফিলিপাইনের ২, ইউরোপীয় দেশগুলোর ৫ এবং আফ্রিকান দেশগুলোর ৩ জন অভিবাসী রয়েছেন।
জোহর রাজ্যের অভিযানে আটক ৪৬ জনের মধ্যে ভারতের ৪, মিয়ানমারের ১৭ (পুরুষ ১৫, নারী ২), থাইল্যান্ডের ৭ (পুরুষ ৩, নারী ৪), বাংলাদেশের ৫, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ২ এবং নেপালের ৪ জন নাগরিক রয়েছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে। বছরের প্রথম দিনেই তিন রাজ্যে পরিচালিত অভিযানে বাংলাদেশিসহ ২৮৪ জনকে আটক করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট আটককের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জন।
আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তদন্ত চলছে। সেলাঙ্গর এবং জোহরের অভিবাসন দপ্তরে তাদের রাখা হয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ও স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শেষ হওয়ার পর এই অভিযান শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ অভিবাসন প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়