মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট ব্যবহারে নতুন খরচের বোঝা
বাংলাদেশে মোবাইল ফোন সেবা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ আবারও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার মোবাইল ফোন সেবার ওপর ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে। প্রজ্ঞাপন শিগগিরই জারি হতে পারে বলে জানা গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। বর্তমানে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহকরা ২৮.১ টাকা সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬.১ টাকা রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স এবং ২০.৪ টাকা পরোক্ষ কর হিসেবে দিতে হয়। যদি সম্পূরক শুল্ক আরও ৩ শতাংশ বাড়ানো হয়, তাহলে করের পরিমাণ হবে ৫৬.৩ টাকা, যার মধ্যে ২৯.৮ টাকা হবে শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬.১ টাকা রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স এবং ২০.৪ টাকা পরোক্ষ কর।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই বিষয়টি অনুমোদন দিয়েছে এবং প্রয়োজনীয় প্রজ্ঞাপন যেকোনো সময় জারি হতে পারে।
তবে, এই সিদ্ধান্ত নিয়ে গ্রাহক মহলে তীব্র বিরোধিতা শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, দেশের মোবাইল সেবা এখনও কল ড্রপ, কথা না বোঝা এবং পর্যাপ্ত নেটওয়ার্ক সেবা না থাকার মতো সমস্যা সম্মুখীন। এমন অবস্থায় সেবার মান উন্নত না করে করের বোঝা বাড়ানো ঠিক হবে না।
গ্রাহক শাকিল আহমেদ বলেন, “বাড়তি কলরেটের চাপ আগে থেকেই ছিল, এখন যদি আরও বাড়ানো হয় তবে তা গ্রাহকদের জন্য আরও বড় সমস্যা হবে। ইন্টারনেট ব্যবহারের সুবিধা সবসময় নেই, তাছাড়া কলরেট বাড়ানো হলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন।”
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “এটি একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত। বাংলাদেশের ইন্টারনেট সেবা বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে, তবুও কর বাড়ানো হচ্ছে। সরকারের উচিত সেবার মান বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া।”
এদিকে, রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম জানান, "বর্তমানে ৩৯ শতাংশ সরাসরি কাস্টমার ট্যাক্স এবং ৫৬ শতাংশ মোট কর নেওয়া হচ্ছে। ৩ শতাংশ আরো বাড়ানো হলে গ্রাহকরা আরো বেশি কষ্ট পাবেন।"
মোবাইল অপারেটরদের গ্রাহক সংখ্যা এবং রেভিনিউ কমে আসছে, তাই সরকার যদি নতুন কর বাড়ায় তবে তা আরও বড় সমস্যা সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি