মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে এক সপ্তাহে ১০ হাজার ২৮৫ জনের হাতে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। আজ বুধবার (২২ জানুয়ারি) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টানা ৭ দিন, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত, এমনকি সরকারি ছুটির দিনেও, নিরবিচ্ছিন্নভাবে হাইকমিশন থেকে সরাসরি প্রবাসীদের হাতে পাসপোর্ট বিতরণ করা হয়।
শুধু হাইকমিশন থেকেই নয়, প্রবাসীদের সুবিধার্থে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোবাইল কনস্যুলার টিম ব্যবহার করে কুয়ালালামপুরের বাইরের বিভিন্ন শহর—পেনাং, জহরবায়ু, কুয়ানতান, মালাক্কা এবং কেলাং—এও ছুটির দিনে (১৮ ও ১৯ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ করা হয়। পাশাপাশি, মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সরবরাহের বিশেষ ব্যবস্থা চালু ছিল।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব আবেদনকারী এখনও তাদের পাসপোর্ট সংগ্রহ করেননি, তারা অনলাইনে (http://appointment.bdhekl.gov.bd) পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাইকমিশন বা পোস্ট অফিস থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।
এই বিশেষ উদ্যোগ প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই হাইকমিশনের এ কার্যক্রমকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। প্রবাসীদের আশা, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- ব্রাজিলের পরের ম্যাচের তারিখ ও সময়, থাকছে পূর্ণ সূচি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?