বিশাল দু:সংবাদ পেল নেইমার
দীর্ঘ আলোচনা এবং গুঞ্জনের পর অবশেষে আল হিলালের সঙ্গে নেইমারের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। গতকাল রাতে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানায়, পারস্পারিক সমঝোতার ভিত্তিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে তাদের চুক্তি বাতিল করা হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, "আল হিলালের হয়ে যা যা দিয়েছেন নেইমার, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার ভবিষ্যতের সাফল্যের জন্য শুভকামনা রইল।"
এই ঘোষণার কিছু আগে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস জানিয়েছিল, আল হিলাল ছাড়ার পর নেইমার তাদের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। সান্তোসের এমন ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই আল হিলাল চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তখন তিনি সৌদি ক্লাবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দুই বছরের চুক্তির আর্থিক মূল্য ছিল প্রায় ১,২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে আল হিলালের হয়ে নেইমারের সময়টা দুর্ভাগ্যজনক ছিল।
ক্লাবে যোগ দেওয়ার মাত্র দুই মাস পরই হাঁটুর চোটে পড়েন নেইমার। এরপর চোট কাটিয়ে মাঠে ফিরলেও ফের ইনজুরিতে আক্রান্ত হন। এ সময়ের মধ্যে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি এবং করেছেন মাত্র একটি গোল।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শিগগিরই সম্পন্ন হবে। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য চুক্তি করার পরিকল্পনা রয়েছে, যা পরবর্তীতে এক বছরের জন্য বাড়ানো হতে পারে।
নেইমারের শৈশবের ক্লাব সান্তোসে প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। নতুন করে সেখানে ফিরে তিনি কি তার পুরোনো ছন্দ খুঁজে পাবেন, তা এখন দেখার অপেক্ষা। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল