কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গুরুতর অসুস্থ, আইসিইউতে ভর্তি
বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটেছে। তাকে আজ সকালে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং বর্তমানে তিনি হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে চিকিৎসাধীন আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে এক বিশেষ অনুষ্ঠানে গান পরিবেশনকালে অসুস্থ হয়ে পড়েন শিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ অস্বস্তি বোধ করেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে, তাকে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেশের সংগীত প্রেমীরা সাবিনা ইয়াসমিনকে অত্যন্ত ভালোবাসেন এবং তার অসুস্থতার খবর জানার পর, তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। সাবিনা ইয়াসমিনের অসংখ্য বিখ্যাত গান রয়েছে, যা প্রজন্মের পর প্রজন্মের কাছে অমর হয়ে থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ