বিপিএল ২০২৫
এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
আজ বিপিএলের ফাইনালে মুখোমুখি হয় চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করে চিটাগং কিংস। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে চিটাগং কিংসের দুই ওপেনার। পারভেজ হোসেন ইমন ও খাওয়াজা মিলে ১০০ রানের পার্টনারশীপ করে। ১০০ রানে প্রথম উইকেট হারায় চিটাগং কিংস।
৪২ বলে ৬৬ রান করে আউট হন খাওয়াজা। ২২ বলে ৪৩ রান করে আউট হন গ্রাহাম ক্লার্ক। ২ বলে ২ রান করেন শামিম। ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন ইমন। নির্ধারীত ২০ ওভার শেষে ২ উইকেটে ১৯৪ রান স্কোর বোর্ডে জমা করে চিটাগং কিংস। ফলে জয়ের জন্য ১৯৫ রান করতে হবে ফরচুন বরিশালকে। ফরচুন বরিশালে হয়ে ১টি করে উইকেট নেন ইবাদত হোসেন ও মোহাম্মদ আলি।
১৯৫ রানের বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ফরচুন বরিশালের দুই ওপেনার তামিম ও তাওহীদ হৃদয়। ২৮ বলে ৩২ রান করে আউট হন তাওহীদ হৃদয়। তবে ঠিকই ফিফটি তুলে নেন তামিম। ২৯ বলে ৫৪ রান করেন তিনি। তবে ফাইনালের দিনে ভালো করতে পারেননি ডেভিড মালান। ২ বলে ১ রান করেন তিনি।
তবে কাইল মায়ার্শ দুর্দান্ত ব্যাটিং করে ফরচুন বরিশালকে জয়ের কাছে নিয়ে যায়। ২৮ বলে ৪৬ রান করেন তিনি। ৯ বলে ১৬ রান করেন মুশফিক। ১১ বলে ৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ৪ রান করেন নাবি।
৩ উইকেটের জয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বরিশাল। চিটাগং কিংসের হয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন নাঈম ইসলাম।
এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন:
চ্যাম্পিয়ন দল: ফরচুন বরিশাল- ২ কোটি ৫০ লাখ
রানার্স আপ: চিটাগং কিংস- ১ কোটি ৫০ লাখ
তৃতীয় দল: খুলনা টাইগার্স- ৬০ লাখ
চতুর্থ দল: রংপুর রাইডার্স- ৪০ লাখ
প্লেয়ার অব দ্যা ম্যাচ তামিম:- ৫ লাখ
প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট মিরাজ:- ১০ লাখ
সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ:- ৫ লাখ
সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তাসকিন: ৫ লাখ
ইমার্জিং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট তানজিদ হাসান তামিম:- ৩ লাখ
বেষ্ট ফিল্ডার মুশফিকুর রহিম:- ৩ লাখ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কোথায় যেতে পারে, জানাল নতুন পূর্বাভাস
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম