চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাড়ালেন স্টার্ক, নতুন অধিনায়কের নাম ঘোষণা
অস্ট্রেলিয়া বড় ধাক্কা খেল! ব্যক্তিগত কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন দলের অন্যতম প্রধান অস্ত্র মিচেল স্টার্ক। তার অনুপস্থিতিতে নতুন নেতৃত্বে মাঠে নামবে দল—অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন স্টিভেন স্মিথ।
এই ধাক্কা শুধু স্টার্কের অনুপস্থিতির কারণে নয়, বরং পুরো বোলিং আক্রমণই নতুন করে সাজাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আগেই প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল মার্শ চোটের কারণে বাদ পড়েছেন, সঙ্গে অবসর নিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। এর ফলে বিশ্বকাপজয়ী দলের মূল পেস আক্রমণ থেকে কেউই চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না!
অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টিভেন স্মিথ, যিনি কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ নেতৃত্ব দিয়েছেন। প্যাট কামিন্স ও মিচেল মার্শের অনুপস্থিতিতে তাকে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে।
স্টার্কের সরে দাঁড়ানোর পর স্কোয়াডেও বড় পরিবর্তন আনা হয়েছে। দলে যোগ করা হয়েছে পাঁচজন নতুন খেলোয়াড়— শন অ্যাবট, বেন ডওয়ারশুইস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও তানভীর সাঙ্গা। এছাড়া, কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন।
জর্জ বেইলি বলেছেন, "টুর্নামেন্ট শুরুর আগে আমাদের স্কোয়াড একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে ইতিবাচক বিষয় হলো, আমরা এমন খেলোয়াড়দের দলে এনেছি, যারা আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো করেছে। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে আমরা ভারসাম্যপূর্ণ দল গড়তে পেরেছি, যা ভিন্ন ভিন্ন কন্ডিশনে আমাদের শক্তি জোগাবে।"
জেক ফ্রেজার-ম্যাকগার্ক এখন পর্যন্ত পাঁচটি ওডিআই খেলেছেন, গড় ১৭.৪০। তবে বিপিএলে (বিগ ব্যাশ লিগ) মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪৬ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বাঁহাতি পেসার স্পেন্সার জনসন স্টার্কের বিকল্প হিসেবে দলে এসেছেন, যদিও তিনি দুটি ওডিআই খেলেও এখনো উইকেটের দেখা পাননি।
লেগ স্পিনার তানভীর সাঙ্গা ইতোমধ্যে শ্রীলঙ্কায় টেস্ট স্কোয়াডের সঙ্গে ছিলেন, এবার তাকে ওয়ানডে স্কোয়াডেও যুক্ত করা হয়েছে। দলে আছেন আরও এক স্পিনার অ্যাডাম জাম্পা। ফলে স্পিন বিভাগেও শক্তি ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
মূল মিশনে নামার আগে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওডিআই খেলবে, যা হবে ১৪ ও ১৬ ফেব্রুয়ারি। এরপর ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে তারা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে।
অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের ম্যাচ সূচি:
২২ ফেব্রুয়ারি – ইংল্যান্ড
২৫ ফেব্রুয়ারি – দক্ষিণ আফ্রিকা
২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড
অধিনায়ক: স্টিভেন স্মিথ
শন অ্যাবট
অ্যালেক্স কেরি
বেন ডওয়ারশুইস
নাথান এলিস
জেক ফ্রেজার-ম্যাকগার্ক
অ্যারন হার্ডি
ট্রাভিস হেড
জশ ইংলিস
স্পেন্সার জনসন
মার্নাস লাবুশেন
গ্লেন ম্যাক্সওয়েল
তানভীর সাঙ্গা
ম্যাথিউ শর্ট
অ্যাডাম জাম্পা
এই স্কোয়াডে তারুণ্যের ছোঁয়া থাকলেও বড় প্রশ্ন হলো—বিশ্বকাপজয়ী দলের মূল পেস ইউনিট ছাড়া কতটা কার্যকর হবে অস্ট্রেলিয়ার বোলিং? কামিন্স, হ্যাজলউড ও স্টার্ক ছিলেন দলের শক্তির মূল ভিত্তি, এখন সেই শূন্যতা পূরণ করতে হবে নতুনদের।
অস্ট্রেলিয়ার জন্য এটি কঠিন চ্যালেঞ্জ হলেও, নতুন প্রতিভাদের জন্য নিজেদের প্রমাণের দারুণ সুযোগ। নেতৃত্বে স্মিথ, দলে তরুণ প্রতিভারা—এবার দেখার পালা, নতুন রূপের অস্ট্রেলিয়া কতদূর যেতে পারে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি