মেসি ইতিহাসের সেরা, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—এই দুই নাম প্রায় প্রতিটি আলোচনা ও বিতর্কের কেন্দ্রে। অনেকেই মনে করেন যে, তাদের মধ্যে কে সেরা তা নিয়ে কোনও শেষ নেই। রোনালদো নিজেও বহুবার নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন, তবে আর্জেন্টিনার ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া এই বিষয়ে আলাদা মত পোষণ করেছেন। তাঁর মতে, মেসি এমন একজন খেলোয়াড়, যাকে ইতিহাসের সেরা বলা যেতে পারে, এবং এই বিষয়ে কোনও দ্বিধা নেই।
ইনফোবায়ের ‘মি সিলেসিয়ন’ সিরিজে কথা বলতে গিয়ে ডি মারিয়া বলেন, “মেসি আমার চোখে শুধু বিশ্বসেরা নয়, ইতিহাসের সেরা ফুটবলার। এতে আমার কোনও সন্দেহ নেই।”
রোনালদোর নিজেকে সেরা দাবি করায় ডি মারিয়া মোটেও অবাক হননি। তিনি বলেন, “আমি অবাক হইনি। তার সঙ্গে চার বছর খেলেছি। সেসব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য।” তবে তার মতে, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছেন। কারণ, একই সময়ে মেসির মতো একজন ফুটবলার আছেন, যাকে তিনি 'জাদুর কাঠির পরশ পাওয়া একজন' হিসেবে বর্ণনা করেন।
ডি মারিয়া আরও যোগ করেন, “সংখ্যাই সত্যিটা বলে দেয়। একজনের ব্যালন ডি’অর ৮টি, আরেকজনের ৫টি। এখানে অনেক বড় ব্যবধান। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকজনের নেই। এখানেও বড় ব্যবধান। একজনের দুইটা কোপা আমেরিকা ট্রফি আছে। এ রকম আরও অনেক পার্থক্য আছে, অনেক।”
ডি মারিয়ার মেসি এবং রোনালদোর পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “মাঠের খেলার দিকেই দেখুন না। একজন প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট এমনভাবে খেলছে, যেন বাড়ির উঠোনে খেলছে। সব সময় একই ধরনের গোল করে যাচ্ছে, করেই যাচ্ছে। এবং সেটা ১৮, ২০ বছর ধরেই।”
এম/আর/এ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি