সরকারি ভাতাভোগীদের জন্য এলো নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি ভাতাভোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নতুন নিবন্ধন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, বর্তমান ভাতাভোগীদের তালিকায় বড় ধরনের ত্রুটি রয়েছে, যার ফলে সঠিক মানুষরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। উপদেষ্টা বলেন, “আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে ৪৬ শতাংশ ভাতাভোগী ভুলভাবে উপকৃত হচ্ছেন। এর মানে, ১০০ জনের মধ্যে ৪৬ জনের কাছে ভুলভাবে ভাতার টাকা পৌঁছাচ্ছে।"
এ বিষয়ে তিনি আরও বলেন, "এটি শুধুমাত্র আর্থিক অপচয় নয়, বরং প্রকৃত ভাতাভোগীরা যথাযথ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রিফর্ম কমিশনও এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।"
তিনি আরও যোগ করেন, "যে তালিকা আমরা পেয়েছি, সেটি অতীত থেকে প্রাপ্ত এবং এখানে অনেক ভুল রয়েছে। ডিসিরাও স্থানীয়ভাবে এসব ত্রুটি নিয়ে উদ্বিগ্ন। তাই আমরা সোশ্যাল রেজিস্ট্রেশন বা ভাতাভোগীদের নিবন্ধন প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছি, এবং এজন্য একটি আধুনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরি করা হচ্ছে। এবার প্রযুক্তির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে।"
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “আমরা চাই, দ্রুত এসব ত্রুটি থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ও সঠিক সেবা নিশ্চিত করতে।” তিনি আরও জানান, “এ ধরনের সমস্যাগুলো মূলত দুর্নীতি এবং অনিয়মের কারণে ঘটে, তবে আমাদের বিশ্বাস, তথ্য-প্রযুক্তির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব।”
তিনি শেষাংশে বলেন, “এ জন্য যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময় আমরা দেব।”
সাথী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- সাবেক আইজিপি বেনজীরের জামিন মঞ্জুর, তবে মানতে হবে যেসব শর্ত