বাংলাদেশিদের সুখবর দিলো আরব আমিরাত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য সুখবর নিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি বাংলাদেশে একটি পৃথক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এর সম্মেলনস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান আমিরাতের বাণিজ্যমন্ত্রী। বৈঠকে প্রধান উপদেষ্টা নীতিগতভাবে পৃথক ইপিজেড স্থাপনের বিষয়ে সম্মতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে ইপিজেড নির্মাণ করলে দেশটির বড় বড় কোম্পানিগুলো এখানে বিনিয়োগে এগিয়ে আসবে। এতে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
এদিকে, দুবাই সফরে অধ্যাপক ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেছেন। সেখানে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ভিসা জটিলতার বিষয়টি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার এই সফর ও ইপিজেড স্থাপনের সম্ভাবনা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
কামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা