Alamin Islam
Senior Reporter
Earthquake Today: ফের ভূমিকম্পে রাস্তায় নামল জনতা
মিয়ানমারের ফালামের কাছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন জেলায়ও অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ১২টা ৫৫ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে বেশ কিছু এলাকায় ঘরের দরজা-জানালা কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয়রা।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন অঙ্গরাজ্যের ফালাম এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে। ফালামের পূর্বদিকে ৮১.৮ কিলোমিটার দূরে ছিল উপকেন্দ্র।
চট্টগ্রাম নগরী ও আশপাশের কয়েকটি এলাকায় ভোরে মানুষ হালকা কম্পন অনুভব করেন। অনেকে সামাজিক মাধ্যমে জানান, হঠাৎ কাঁপুনি টের পাওয়ায় ঘুম ভেঙে যায় তাদের। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক ভূমিকম্পে দেশের উদ্বেগ বেড়েছেএর আগে ২১ নভেম্বর একটি ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে অনুভূত হয়। সেই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়, যা সাম্প্রতিক দশকে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচিত।
পরবর্তী কয়েক দিনে একাধিক ছোট কম্পন অনুভূত হওয়ায় দেশজুড়ে নতুন করে ভূমিকম্প উদ্বেগ দেখা দেয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমার অঞ্চলে ভূকম্পন কার্যক্রম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও প্রভাব পড়ছে এবং সতর্ক থাকা প্রয়োজন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে