মারা গেলেন বিএনপি নেতা, সারা দেশে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ভয়াবহ হামলার শিকার হয়ে বিএনপি নেতা জাকারিয়া বাদল (৪৭) প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান ও বিএনপি নেতা জাকারিয়া বাদলের মধ্যে দলীয় নেতৃত্ব নিয়ে টানাপোড়েন চলছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে দু'জনের বিরোধ আরও প্রকট হয়।
মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদল তাঁর দুই সহযোগীসহ মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। হামলায় আহত সোহাগ আলম ও রুহুল আমিনকেও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকায় নেওয়া হলে রাত ১২টার দিকে জাকারিয়া বাদল মারা যান।
শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় সদর থানায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন সতর্ক অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
তাজ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক