পেরুর ফুটবল ম্যাচে নাটকীয় কাণ্ড: কোচকে ‘কুংফু কিক’ মারলেন রেফারি
নিজস্ব প্রতিবেদক: ফুটবল মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, তবে পেরুর এক ম্যাচে যা ঘটেছে, তা রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানাবে। সাধারণত খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা দেখা যায়, কিন্তু এবার সংঘাতে জড়ালেন রেফারি ও কোচ! ঘটনাটি ঘটেছে পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত পেরু কাপের এক ম্যাচে, যেখানে রেফারির রায়ের প্রতিবাদ জানাতে গিয়ে অপ্রত্যাশিত পরিণতির শিকার হন এক কোচ।
স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনার মধ্যকার ম্যাচটি ৮২তম মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিক হুয়াকিয়া। কিন্তু তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মাগদালেনার এক কোচিং স্টাফ হাতে বোতল নিয়ে রাগান্বিত ভঙ্গিতে রেফারির দিকে ছুটে আসেন। রেফারিও যেন প্রস্তুত ছিলেন! দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তিনি মার্শাল আর্ট স্টাইলে কোচকে একটি ‘কুংফু কিক’ মারেন। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন সেই কোচিং স্টাফ।
টিভি ফুটেজে দেখা যায়, সহকারী রেফারি আগেই মাগদালেনার ডাগআউটের কোনো একজনকে সতর্ক করছিলেন, এবং মূল রেফারি লুইস অ্যালেগ্রি লাল কার্ড প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কার্ড দেখানোর আগেই যেন নিজের বিচার নিজেই করে ফেললেন তিনি! তার লাথিতে কোচ মাঠের ঘাসে গড়াগড়ি খেতে থাকেন, আর দর্শকরাও হতবাক হয়ে যান এই দৃশ্য দেখে।
এ ঘটনার পর মাঠে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে প্রবেশ করে এবং পরিস্থিতি ঠাণ্ডা করার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয় এবং আহত কোচকে হাসপাতালে নেওয়া হয়।
এই অস্বাভাবিক ঘটনার পর ফুটবল মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, রেফারির এমন আচরণ পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করেছে। উভয় পক্ষের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে, তবে ফুটবল মাঠে এমন ‘অ্যাকশন-প্যাকড’ মুহূর্ত খুব কমই দেখা যায়।
পেরুর ফুটবলে এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ফুটবলার ওয়েলিংটন স্মিথ প্রতিপক্ষের একজনকে ‘কারাতে কিক’ মারার অপরাধে ১৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। তবে রেফারির এমন লাথির ঘটনা ফুটবল ইতিহাসে বিরল! এখন দেখার বিষয়, পেরুর ফুটবল কর্তৃপক্ষ এইঘটনার পর কী ব্যবস্থা নেয়।
La bendita Copa Perú pic.twitter.com/0N4HVuUl2L
— Paralytics Perú (@perulytics) March 30, 2025
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি