পরীমনি মারা গেছে গুজব নাকি সত্য, প্রকাশ পেল অসল ঘটনা
নিজস্ব প্রতিবেদক: আবারও ব্যক্তিগত জীবন ঘিরে সংবাদের শিরোনামে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বিভ্রান্তিকর খবর—‘চিত্রনায়িকা পরীমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’। এ ধরনের মিথ্যা তথ্য ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়।
অবশেষে নিজেই সরাসরি ফেসবুক লাইভে এসে এসব গুজবের জবাব দেন পরীমনি। লাইভে এসে তিনি বলেন, “আমি বেঁচে আছি।” ক্যাপশনে লেখেন, “মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো?”
লাইভে পরীমনি জানান, শুটিং চলাকালে মোবাইল ফোন হাতে নিয়ে দেখেন অজস্র কল ও এসএমএস। বিষয়টি তাকে ভীষণ হতবাক করে। তিনি বলেন, “আমি বডির শুট করছিলাম। এরপর যখন ফোন হাতে নিলাম তখন কলের চেয়ে এসএমএস বেশি। আপনি ভাবুন তো, কেউ আপনাকে বলে আপনার এক আত্মীয় মারা গেছেন, আর আপনি সেই আত্মীয়কে ফোন করে জিজ্ঞেস করছেন—আপনি কি বেঁচে আছেন? ঠিক তেমনটাই আমার সঙ্গে ঘটেছে। কোনো এক পোস্টে লেখা হয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা কতটা শকিং ভাবতে পারেন?”
তিনি আরও বলেন, “আমার সন্তান, পরিবার, কাছের মানুষজন—সবাই এমন খবর দেখে কতটা আতঙ্কিত হয়েছেন, সেটা কী এই গুজব ছড়ানো মানুষগুলো ভেবেছে? এটা কি বিন্দুমাত্র মানবিকতা?”
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পরীমনির। তবে একই বছর 'রানা প্লাজা' ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে প্রেমের গল্পনির্ভর ‘আরো ভালোবাসব তোমায়’, লোককাহিনিনির্ভর ‘মহুয়া সুন্দরী’ এবং অ্যাকশনধর্মী ‘রক্ত’। অভিনয়ের পাশাপাশি সাহসী অবস্থান এবং ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন তিনি।
এমন গুজবের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেন এই অভিনেত্রী। পাশাপাশি ভক্তদের অনুরোধ করেন—ভবিষ্যতে যাচাই না করে যেন এমন বিভ্রান্তিকর তথ্য কেউ বিশ্বাস না করেন।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক