অ-১৮ এশিয়া কাপে জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিয়েই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। অভিষেক ম্যাচেই তারা জাপানের বিপক্ষে ১১-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে চীনের ডাজহু শহরে।
ম্যাচের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে একটিমাত্র গোল হজম করে লড়াইয়ে ছিল দলটি। তবে দ্বিতীয় কোয়ার্টারে জাপান আরও দুইবার জালের দেখা পায়। ফলে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে দৃঢ়তা দেখায় বাংলাদেশের রক্ষণভাগ। জাপান কেবল একটি গোল করতে পারে। কিন্তু শেষ কোয়ার্টারে ছন্দপতন ঘটে বাংলাদেশের খেলায়। প্রতিপক্ষের গতিময় আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় দলটি। মাত্র ১৫ মিনিটেই টানা সাত গোল হজম করে তারা। যার ফলে ম্যাচ শেষ হয় ১১-০ গোলের বিশাল ব্যবধানে।
অভিষেক ম্যাচে এমন হার হতাশাজনক হলেও, শক্তিশালী দলের বিপক্ষে অভিজ্ঞতা অর্জনই এখন মূল লক্ষ্য। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী হকি দল।
এদিকে আজ বাংলাদেশ পুরুষ দলের কোনো খেলা নেই। তবে আগামীকাল ফের মাঠে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা। বালক দল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে, আর বালিকা দল মুখোমুখি হবে উজবেকিস্তানের। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চীন সময় অনুযায়ী বিকেলে।
এই টুর্নামেন্ট নতুনদের শেখার মঞ্চ—হার দিয়ে শুরু হলেও সামনে তাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক চ্যালেঞ্জ এবং সম্ভাবনা।
জাকারিয়া ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি