হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো চাইনিজ তাইপে বনাম বাংলাদেশের ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ হকির আসরে দুর্দান্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে শনিবার চাইনিজ তাইপেকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। এবারের জয়ে আলোকিত ছিলেন আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম—তিনজনই করেছেন জোড়া গোল। এছাড়া অধিনায়ক রেজাউল ইসলাম বাবু ও সোহানুর রহমান সবুজও গোলের দেখা পান।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-৪ গোলের হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে ভারতের বিহারের রাজগিরে দ্বিতীয় ম্যাচে শুরুটা কঠিন হলেও শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে আশরাফুল-রেজাউলরা।
ম্যাচের ৪ মিনিটেই আব্দুল্লাহ গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। তবে ১০ ও ১৮ মিনিটে দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে দল। কিন্তু ২৬ মিনিটে আবারও আব্দুল্লাহ ফিল্ড গোল করে সমতা ফেরান।
তৃতীয় কোয়ার্টার থেকে পুরো খেলায় নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ গোল করেন। এরপর ৪২ মিনিটে রাকিবুল ইসলামের টানা দুই গোল লাল-সবুজের ব্যবধান বাড়ায়। মাত্র তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম।
শেষ মুহূর্তে আরও তীব্র আক্রমণ চালায় বাংলাদেশ। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল বাবুর গোল এবং ৫৮ মিনিটে আশরাফুল ইসলামের দ্বিতীয় গোল আসে। শেষ দিকে চাইনিজ তাইপে একটি গোল শোধ দিলেও বাংলাদেশের জয় ছিল একেবারেই নির্ভার।
এই জয়ে গ্রুপ পর্বে লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ। আগামী পরশু গ্রুপের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে রেজাউলরা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live