চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: লাইভ দেখুন এখনই
নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ভিয়েতনামের ফু থো প্রাদেশিক স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। এই ম্যাচের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে মূল পর্বে খেলার আশা।
কোচ টিটু নেই ডাগআউটে
তবে ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ শিবির। দলের প্রধান কোচ সাইফুল বারি টিটু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর এখন হোটেলে বিশ্রামে আছেন। গতকাল তার জ্বর ছিল ১০৪ ডিগ্রি। আজকের ম্যাচে তাই তাকে মাঠের ডাগআউটে দেখা যাচ্ছে না।
ফাহমিদুল যোগ দিলেও খেলছেন না
ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে ভিয়েতনামে যোগ দিয়েছেন। তবে নতুন ক্লাব পরিবর্তন ও অনুশীলনের ঘাটতির কারণে আজকের ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। আশা করা হচ্ছে, গ্রুপের পরবর্তী দুই ম্যাচে তিনি খেলবেন।
ইতিহাস গড়ার পথে বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এর আগে কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার দীর্ঘ প্রস্তুতি শেষে দলটি অনেকটাই আত্মবিশ্বাসী। ১১টি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে মূল আসরে খেলার সুযোগ পাবে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ