Alamin Islam
Senior Reporter
বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের ফু থো প্রাদেশিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে গোল হজম করেছে বাংলাদেশ। খেলার ১৫তম মিনিটে গোল করে ভিয়েতনাম ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর আর কোনো দল গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ভিয়েতনামের ১-০ ব্যবধানেই।
কোচ টিটু নেই ডাগআউটে
ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা ছিল প্রধান কোচ সাইফুল বারি টিটুর অসুস্থতা। জ্বরে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে হোটেলে বিশ্রামে আছেন। ফলে আজকের ম্যাচে তাকে ডাগআউটে পাওয়া যায়নি।
ফাহমিদুল যোগ দিলেও মাঠে নেই
ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম দলে যোগ দিলেও নতুন ক্লাব পরিবর্তন ও অনুশীলনের অভাবে আজকের ম্যাচে তাকে নামানো হয়নি। আশা করা হচ্ছে, গ্রুপের বাকি ম্যাচগুলোতে তিনি মাঠে নামবেন।
ইতিহাস গড়ার প্রত্যাশা
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এর আগে কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলেনি। তবে এবার দীর্ঘ প্রস্তুতি শেষে দলটির লক্ষ্য সৌদি আরবে অনুষ্ঠেয় মূল আসরে খেলার টিকিট নিশ্চিত করা। এজন্য গ্রুপ ‘সি’-তে ভালো করতে হবে, যেখানে প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। ১১টি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।
কোথায় দেখবেন ম্যাচটি
আজকের ম্যাচ সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকে। দর্শকরা ফেসবুকের সার্চ অপশনে গিয়ে লিখতে পারেন:
“VIETNAM VS BANGLADESH AFC U23 ASIAN CUP 2026 QUALIFIERS live”
এভাবে সার্চ করলে একাধিক ফেসবুক পেজ থেকে ম্যাচটি দেখা যাচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি