Alamin Islam
Senior Reporter
বাংলাদেশ বনাম ভিয়েতনাম: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের ফু থো প্রাদেশিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) শুরু হওয়া এই লড়াইয়ে এখন পর্যন্ত লাল-সবুজদের জন্য হতাশার খবরই আসছে।
প্রথমার্ধের ১৫তম মিনিটে করা গোলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। এরপর অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৮৩তম মিনিটে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেছে স্বাগতিকরা। খবর লেখা পর্যন্ত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছে, চলছে যোগ করা সময় (লসটাইম)। বর্তমানে ভিয়েতনাম ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
কোচ টিটু নেই ডাগআউটে
বাংলাদেশ দলের প্রধান কোচ সাইফুল বারি টিটু জ্বরে আক্রান্ত হয়ে হোটেলে বিশ্রামে আছেন। অসুস্থতার কারণে আজকের ম্যাচে তিনি ডাগআউটে থাকতে পারেননি। সহকারী কোচরা দল পরিচালনা করছেন।
ফাহমিদুল মাঠে নামেননি
ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেও নতুন ক্লাব পরিবর্তন ও অনুশীলনের অভাবে তাকে আজকের ম্যাচে খেলানো হয়নি। ধারণা করা হচ্ছে, গ্রুপের বাকি ম্যাচগুলোতে তাকে মাঠে দেখা যাবে।
ইতিহাস গড়ার লড়াই
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এর আগে কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার দীর্ঘ প্রস্তুতির পর দলটির লক্ষ্য সৌদি আরবে অনুষ্ঠেয় মূল আসরে খেলার টিকিট নিশ্চিত করা। এজন্য গ্রুপ ‘সি’-তে ভালো ফল করতে হবে, যেখানে প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ