Alamin Islam
Senior Reporter
নেপালে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান তীব্র রাজনৈতিক অস্থিরতা এবং বিক্ষোভের জেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে দেশটিতে আটকা পড়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে দলটির নেপাল ত্যাগ করার কথা থাকলেও, সহিংস বিক্ষোভের কারণে হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা হোটেলেই নিরাপদে অবস্থান করছেন। তাদের দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য নেপাল ফুটবল ফেডারেশন (আনফা) এবং নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দল নেপালে গিয়েছিল। প্রথম প্রীতি ম্যাচটি সফলভাবে সম্পন্ন হলেও, দ্বিতীয় ম্যাচটি গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নেপালের দ্রুত অবনতিশীল পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ দলের ফিরতি ফ্লাইটের সময়ও এগিয়ে আনা হয়েছিল।
নেপালে দলের সঙ্গে থাকা বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন পরিস্থিতি সম্পর্কে জানান, "রাস্তায় ব্যাপক আন্দোলন চলছে।
আনফা বাংলাদেশ দলকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে বিমানবন্দরে নিয়ে যেতে পারছে না। বর্তমান পরিস্থিতিতে হোটেল থেকে বাইরে বের হওয়ার অনুমতি মিলছে না। এমনকি শুনেছি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, আমাদের ফুটবলাররা হোটেলেই নিরাপদে আছেন এবং বিশ্রাম নিচ্ছেন।"
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে 'জেনারেশন জি' বা জেন-জির নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভ চলছে। বিশেষ করে কাঠমান্ডুতে এই বিক্ষোভের তীব্রতা সবচেয়ে বেশি, যেখানে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই উত্তাল পরিস্থিতির মুখে আজ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের ফুটবল দল নেপালে আটকা পড়েছে।
আমিনুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার