ডাকসু নির্বাচন: ভোট দিতে পারলেন না যারা
ডাকসু নির্বাচন: খেলার মাঠে তারকারা, ব্যালট বাক্স অধরা!
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন দেশের অনেক তারকা ক্রীড়াবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হওয়া সত্ত্বেও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততার কারণে অনেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
জাতীয় ফুটবল দলের অন্যতম স্ট্রাইকার শেখ মোরসালিন বর্তমানে ভিয়েতনামে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ব্যস্ত থাকায় ডাকসু নির্বাচনে অংশ নিতে পারেননি। একই চিত্র দেখা গেছে জাতীয় ক্রিকেট দলের তরুণ সেনসেশন তাওহিদ হৃদয়ের ক্ষেত্রেও; এশিয়া কাপ খেলতে তিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন।
বাংলাদেশ নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমাসহ বেশ কয়েকজন খেলোয়াড়ও ভোট দিতে পারেননি, কারণ তারা ভুটানে লিগ খেলায় অংশ নিচ্ছেন। অন্যদিকে, জাতীয় নারী দাবার চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম ঢাকায় উপস্থিত থাকলেও জাতীয় দাবার বাছাইপর্ব চলায় তিনি ভোটকেন্দ্রে যেতে পারেননি।
তবে, আশার আলো দেখিয়েছেন জাতীয় নারী টিটি চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ। তিনি প্রথমবারের মতো ভোট দিতে পেরে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাদিয়া রহমান মৌ বলেন, "প্রথমবার ভোট দিতে পেরে খুবই আনন্দিত। আশা করি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা অলিম্পিয়ান আরচ্যার দিয়া সিদ্দিকী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। যদিও তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি, ডাকসু নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন:
ভোট গননা শেষ না হতেই অনেক বড় সুখবর পেলো ভিপি প্রার্থী উমামা
ডাকসু নির্বাচনের ফলাফল: এইমাত্র যা জানা গেল
ডাকসু নির্বাচন ফলাফল: কারা বিজয়ী হবেন, জানালেন এসএম ফরহাদ
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩ সাল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরাসরি ভর্তির সুযোগ দেওয়ায় দেশের ক্রীড়াঙ্গনের অনেক নক্ষত্র এখন এই বিশ্ববিদ্যালয়ের অংশ। আশা করা হচ্ছে, আগামীতে তারা শিক্ষাজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং ক্রীড়াঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সময়সূচি ও লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- এসএসসি রেজাল্ট ২০২৬: জানা গেল যেদিন প্রকাশিত হবে ফলাফল
- এসএসসি রেজাল্ট ২০২৬: অনলাইন ও এসএমএসে যেভাবে দেখবেন রেজাল্ট
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: নির্ধারিত ৯০ মিনিট শেষে জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: দ্বিতীয়ার্ধের খেলা শুরু সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপ: এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেল
- এসএসসি রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবেন? জেনে নিন সহজ উপায়
- এসএসসি রেজাল্ট ২০২৬ কবে প্রকাশ হবে?
- SSC Result 2026:কিভাবে দেখবেন? জেনে নিন সহজ উপায়
- এক নজরে জেনে নিন স্পেন ও আর্জেন্টিনাসহ কে কত টাকা পেল
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: মোবাইল দিয়ে ফ্রিতে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live