MD. Razib Ali
Senior Reporter
এশিয়া কাপে হংকংকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ!
আবু ধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের তৃতীয় ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য বাংলাদেশ ১৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হংকং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। এছাড়া জিশান আলি ৩০ এবং ইয়াসিম মুর্তাজা ২৮ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৪ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন ১৯ রান করে আউট হন। এরপর তানজিদ হাসান ১৪ রানে ফিরে যান। তবে অধিনায়ক লিটন দাসের ৫৯ রানের অনবদ্য ইনিংস এবং তাওহীদ হৃদয়ের ৩৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে বাংলাদেশ সহজেই জয় তুলে নেয়। হংকংয়ের পক্ষে আতিফ ইকবাল ২টি এবং আয়ুশ শুক্লা ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ১৪৩/৭ (২০ ওভার)
বাংলাদেশ: ১৪৪/৩ (১৭.৪ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন