পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এসব সুবিধা নির্ধারণ করা হয়েছে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’-এ। আইন অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলে বা মেয়াদ শেষে অবসরে গেলে তিনি আমৃত্যু রাষ্ট্রপতির সর্বশেষ মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে অবসরভাতা (পেনশন) পাওয়ার অধিকারী হন।
চাইলে নির্ধারিত সময়ের মধ্যে মাসিক অবসরভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক (গ্র্যাচুইটি) গ্রহণের সুযোগও রয়েছে। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন ব্যক্তিগত সহকারী (পিএ) ও একজন অ্যাটেনডেন্ট (সহকারী কর্মী) পাবেন। একই সঙ্গে সরকার নির্ধারিত দাপ্তরিক ব্যয়, একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসাসুবিধা, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ, আবাসস্থলের জন্য একটি টেলিফোন সংযোগ এবং নির্ধারিত সীমা পর্যন্ত টেলিফোন বিল পরিশোধের সুবিধাও প্রাপ্য হবে।
এছাড়া তিনি একটি কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট ব্যবহারের অধিকারী থাকবেন। আইনে আরও বলা হয়েছে, অবসরভাতা গ্রহণরত অবস্থায় সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তাঁর জীবিত স্ত্রী বা স্বামী আমৃত্যু মূল অবসরভাতার দুই-তৃতীয়াংশ হারে পারিবারিক ভাতা পাবেন। তবে সব ক্ষেত্রেই এসব সুবিধা বহাল থাকবে না।
রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর যদি তিনি এমন কোনো সাংবিধানিক বা সরকারি পদে যোগ দেন, যেখান থেকে সরকারি কোষাগার থেকে বেতন বা ভাতা পান, অথবা আদালতে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হন, কিংবা উচ্চ আদালত তাঁকে অবৈধভাবে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন বলে ঘোষণা দেয়, তাহলে তিনি এসব সুবিধা হারাতে পারেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী