বাংলাদেশের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, বাড়ল শ্রেণি
বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও বহির্গমন আরও সহজ, সুশৃঙ্খল ও আধুনিক করতে নতুন ভিসা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ভিসা নীতিমালা ২০২৬-এ ভিসার শ্রেণি ৩৩টি থেকে বাড়িয়ে ৩৪টি করার কথা বলা হয়েছে।
নতুন নীতিমালার অন্যতম লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়া সহজ করা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ জনশক্তি আকৃষ্ট করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
নীতিমালায় পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর বাড়ানো এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা কার্যকর করার লক্ষ্য রয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০০৬ সালের ভিসা নীতিমালায় মোট ৩৩টি ভিসা শ্রেণি ছিল। নতুন নীতিমালায় এর সঙ্গে আরও একটি শ্রেণি যুক্ত করে সংখ্যা ৩৪টি করার প্রস্তাব করা হয়েছে।
নতুন কাঠামোর মাধ্যমে দীর্ঘদিনের ভিসা-সংক্রান্ত বিভিন্ন সার্কুলারকে সমন্বিত করে একটি আধুনিক ও কার্যকর ভিসা ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে।
নীতিমালা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে কাজ করবে।
সরকারের প্রত্যাশা, নতুন ভিসা কাঠামো কার্যকর হলে বিদেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র