সবাইকে হতবাক করে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতের তারকা ক্রিকেটার
শ্রীশান্থ ২০০৭ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছেন। ফিক্সিংয়ের অভিযোগে দীর্ঘদিন তিনি সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রীশান্থ লিখেছেন, 'পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য আমি আমার জায়গা ছেড়ে দিচ্ছি। আমি এখানেই আমার প্রথম শ্রেনির ক্রিকেট শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত একান্তই আমার নিজের এবং আমি জানি এটা আমাকে স্বস্তি দেবে না। আমার মনে হয় এই সময় এটাই আমার সম্মানজনক সিদ্ধান্ত। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।'
২০১৩ সালে শ্রীশান্থকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। আইপিএলে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছিল। ২০১৯ সালে তার শাস্তি কমিয়ে আনা হয় ৭ বছরে। যার মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে।
সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন এই পেসার। ২০২১ ও ২০২২ আইপিএলের নিলামে তার নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখায়নি। প্রথম শ্রেনির ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও এবার তিনি ইতি বলে দিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির