দারুন সুখবর: অলৌকিক ফল, ট্রায়ালে সব রোগীর ক্যানসার উধাও
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা অত্যন্ত ছোট পরিসরে একটি ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছেন। এতে মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোস্টারলিম্যাব নামের একটি ওষুধ দেওয়া হয়। ট্রায়াল শেষে তাদের প্রত্যেকের মলদ্বারে ক্যানসারের আর অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ একেবারে নির্মূল হয়ে গেছে ক্যানসার। চিকিৎসকরা ডোস্টারলিম্যাবের এই সাফল্যকে ‘অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।
ডোস্টারলিম্যাব একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ড্রাগ। ব্রিটিশ বহুজাতিক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) এই ওষুধ তৈরি করে। ওষুধটি মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে।
বিজ্ঞানীরা বলেছেন, পরীক্ষায় অংশ নেয়া মলদ্বারের ক্যানসারে আক্রান্ত সব রোগীকে একই ওষুধ দেওয়া হয়েছিল। ট্রায়ালের ফলে দেখা গেছে, প্রত্যেক রোগীর ক্যানসার পুরোপুরি নির্মূল হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা; এন্ডোস্কপি; পজিট্রন ইমিশন টমোগ্রাফি বা পিইটি স্ক্যান কিংবা এমআরআই স্ক্যানেও তাদের ক্যানসার শনাক্ত করা যায়নি।
মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোস্টারলিম্যাব নামের একটি ওষুধ দেওয়া হয় নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের ক্যানসার বিশেষজ্ঞ লুইস ডায়াজ জুনিয়র বলেছেন, ক্যানসার চিকিৎসার ইতিহাসে এমন ঘটনা প্রথমবারের মতো ঘটেছে।
নিউইয়র্ক টাইমসের মতে, ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা ক্যানসার নির্মূল করার জন্য আগে কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের মতো চিকিৎসাব্যবস্থার মুখোমুখি হয়েছিলেন। আর এসব চিকিৎসার ফলে ক্যানসার আক্রান্ত রোগীরা অন্ত্র ও প্রস্রাবের জটিলতা, এমনকি যৌন সক্ষমতাও হারাতে পারেন।
যে ১৮ জন রোগী ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন, তারা ধরেই নিয়েছিলেন ট্রায়াল শেষে আবারও আগের চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে তাদের। তবে আশ্চর্যজনক হিসেবে যে ফল তারা পেয়েছেন, সেটি হল তাদের আর কোনো চিকিত্সার প্রয়োজন হয়নি।
নিউইয়র্কের বিজ্ঞানীদের ট্রায়ালের এই ফল এখন মেডিকেল দুনিয়ায় ব্যাপক আলোচনার ঢেউ তুলেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অ্যালান পি ভেনুক বলেছেন, ট্রায়ালে অংশ নেয়া প্রত্যেক রোগীর ক্যানসার নির্মূলের ঘটনা অতীতে কখনই শোনা যায়নি। তিনিও এই ট্রায়ালের ফলকে ক্যানসার চিকিৎসার ইতিহাসে প্রথম বলে প্রশংসা করেছেন।
এমনকি একজন রোগীও উল্লেখ করার মতো কোনো ধরনের জটিলতা বা পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি না হওয়ায় এই গবেষণাকে ‘বিশেষ চমকপ্রদ’ বলে অভিহিত করেছেন তিনি।
মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের ক্যানসার বিশেষজ্ঞ আন্দ্রিয়া সেরসেক নিউইয়র্ক টাইমসকে বলেছেন, রোগীরা যে মুহূর্তে জানতে পেরেছিলেন যে তারা ক্যানসারমুক্ত হয়েছেন, তখন অনেকে খুশিতে কান্না করেছিলেন।
ছয় মাসের এই ট্রায়ালের সময় রোগীদের প্রতি তিন সপ্তাহ পরপর ডোস্টারলিম্যাব দেওয়া হয়। সেই সময় তাদের সবার ক্যানসার একই স্তরে অর্থাৎ মলদ্বারে সীমাবদ্ধ ছিল এবং তা শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েনি।
এই ওষুধের পরীক্ষা চালানো ক্যানসার গবেষকরা বলেছেন, প্রাণঘাতী ক্যানসারের চিকিৎসায় এই ফল অত্যন্ত আশাব্যঞ্জক। তবে অধিক সংখ্যক রোগীর শরীরে এটি একই ধরনের কাজ করবে কিনা তা দেখার জন্য ব্যাপক পরিসরে পরীক্ষা চালানো দরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬)
- স্কয়ার-ইবনে সিনাসহ ৯ ওষুধ কোম্পানির মুনাফায় বড় লাফ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: সুলিভানের ফ্রি-কিকে গোল, সরাসরি দেখুন লাইভ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: লাইভ দেখার উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: ১৫ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বক্স অফিসে শাকিবের জয়জয়কার: ৩ দিনেই ‘প্রিন্স’ সিনেমার বাজিমাত!