রাতে ঘুম ভাঙলে আবার ঘুম আসতে দেরি হয়?
কী করলে ঘুম ভাল হবে এই চিন্তা করেন অনেকে। কিন্তু রাতের কিছু অভ্যাস একটু বদলে ফেলতে পারলেই ঘুমের সমস্যা অনেকটা কমতে পারে। কী করবেন, কী করবেন না জেনে নিন।
>> ঘুমের ২ ঘণ্টা আগে রাতের খাওয়া শেষ করুন। ভরপেট খেয়েই ঘুমিয়ে পড়লে শরীরের বিপাক হারে প্রভাব পড়ে এবং ঘুমেও অসুবিধা হয়। তার চেয়ে বরং খাওয়ার পর একটু হাঁটাহাটি করুন বা বাড়ির কাজ করুন।
>>অনেক সময়ে ঘুমের আগেই বন্ধুবান্ধব বা আত্মীয়র সঙ্গে ফোনে গল্প করে আমরা সারা দিনের সব ধকলের কথা বলে থাকি। হতাশা-রাগ-দুঃখ প্রকাশ করার সময় হয় এই দিনের শেষেই। কিন্তু ঘুমের আগে খুব বেশি নেতিবাচক চিন্তা মনে ভিড় করতে দেবেন না। মন ভারাক্রান্ত হলে ঘুমের উপর প্রভাব পড়বেই।
>> ঘুমের আগে বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করবেন না। বিশেষ করে টিভি দেখা বা ফোনের ব্যবহার একদম বন্ধ করে দিন। তার বদলে একটু হালকা যোগাসন করতে পারেন। শ্বাসের ব্যায়াম বা ধ্যান করতে পারেন। কিংবা পছন্দের বইও পড়ার অভ্যাস করুন ঘুমের আগে।
>>ঘুমের আগে নিজের যত্ন করুন। রূপচর্চা করতে পারেন বা গরম জলে পা ডুবিয়ে ক্লান্তি দূর করতে পারেন।
>> আরামদায়ক পোশাক পরে ঘুমতে যান। চুল যে ভাবে বাঁধলে বা খুলে রাখলে আপনার শুতে অসুবিধা হবে না, তাই অভ্যাস করুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে
- সৌদিতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের আসল নিয়ম
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- আজ দেশের বাজারে সোনার নতুন দাম
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি
- ভবন নির্মাণে নতুন নিয়ম: বাংলাদেশ building code যা মানতে হবে
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- Diego Simeone নতুন চ্যালেঞ্জ প্রস্তুতিতে অ্যাটলেটিকো
- বিনিয়োগের আগে cash flowদেখবেন কেন?