নেদারল্যান্ডসের বোলিং তোপে নামিবিয়ার মাঝাড়ি সংগ্রহ
সেই নামিবিয়ার আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সামনে করুণ দশা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে কেবল ১২১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
উইকেট থাকার পরও হাতখুলে খেলতে পারেনি নামিবিয়ানরা। সর্বোচ্চ ৪৩ রান করেন আগের ম্যাচের ম্যাচ সেরা ইয়ান ফ্রাইলিংক। কিন্তু এই ৪৩ রান করতে তিনি খেলেছেন ৪৮টি বল।
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে জয় পাওয়ার কারণে আজ টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান ওপেনার ডিভান লা কুক। মাত্র ২ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ১৯ বলে ২০ রান করে আউট হন অপর ওপেনার মাইকেল ফন লিংগেন।
ইয়ান নিকোল লফটি-ইটন ২ বল খেলে কোনো রান না করেই বিদায় নেন। ফ্রাইলিংক ৫ নম্বরে নেমে করেন ৪৩ রান। ৬ নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক এরাসমাস। ১৮ বলে ১৬ রান করেন তিনি। ডেভিড ওয়াইজ ৫ বলে অপরাজিত থাকেন ১১ রান করে এবং জেজে স্মিট ৪ বলে করেন ৫ রান।
ডাচদের হয়ে বাস ডি লিডি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন টিম প্রিঙ্গল, কলিন অ্যাকারম্যান, পল ফন মিকিরেন এবং রোয়েলফ ফন ডার মারউই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা