নিজের বিশ্বকাপ হবে এটা
কাতার বিশ্বকাপের আগে অবশ্য ভক্তদের জন্য কিছুটা মন খারাপের খবরই জানালেন নেইমার। বয়সের হিসাবে আরেকটি বিশ্বকাপ খেলতেই পারেন এই ব্রাজিলিয়ান তারকা। ২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৪। ফিট থাকলে সেবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে।
তবে নিজেকে নিয়ে এমনটা ভাবছেন না এই ব্রাজিলিয়ান তারকা। বরং কাতারেই নিজের শেষ বিশ্বকাপ হিসেব করে খেলবেন বলে জানিয়েছেন নেইমার।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে এই সুপারস্টার বলেন, ‘আমি এটা শেষ হিসেবেই খেলবো। বাবার সঙ্গে কথা হয়, সবসময়ই বলি আমরা প্রতিটি ম্যাচই এমনভাবে দেখি যে এটাই শেষ; কারণ আগামীকাল কী হবে আপনি জানেন না। আমি আপনাকে নিশ্চিত করতে পারবো না আরেকটা বিশ্বকাপ খেলবো অথবা..আমি সত্যিই জানি না। এটাকেই শেষ বিশ্বকাপ হিসেবে খেলবো। হয়তো আরেকটা বিশ্বকাপ খেলবো অথবা না। এটা নির্ভর করে...কোচও বদলাবো। আমি জানি না কোচ আমাকে পছন্দ করবে কি না।’
অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও সেরাদের সেরা কাতারে নিজেকে নিতে পারেননি নেইমার। ইনজুরি, অফফর্ম বিভিন্ন ইস্যুতে পিছিয়ে ছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সেরাদের কাতারে না থাকতে পারলেও ফুটবলের ইতিহাসে নিজের নাম থাকবে বলে বিশ্বাস নেইমারের।
এই সেলেসাও ফুটবলার আরও যোগ করেন, ‘আমি আলাদা, সুখী মানুষ। নিজের ব্যাপারে কথা বলতে পছন্দ করি না, সেরাদের কাতারে রাখাও। আমি ফুটবল খেলতে ভালোবাসি, জিততেও। প্রতিদিন নিজেকে আরও ভালো জায়গায় দেখতে চাই। আমি নিজের সতীর্থদের সাহায্য করতে চাই, যেটা মূল ব্যাপার। আশা করি আমার নাম ফুটবল ইতিহাসে খোদাই করা থাকবে। যদি ফুটবলে না হয়, তাহলে কারো জীবনে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা