ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
আরেক ওপেনার জাকির হাসান ডাক খেয়েছেন। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৯ রান করে। অভিজ্ঞ মুমিনুল হক ৪ রানের বেশি করতে পারেননি। ডাক মেরে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মিথুনও।
দলীয় ২৬ রান তুলতেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ। এরপর উইকেটে এসে ভারতীয় বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাকি ব্যাটারদের ব্যর্থতার মাঝেও সাবলীল ব্যাটিং করছেন তিনি। জাকের আলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন এই অলরাউন্ডার।
৫ উইকেটে ৫৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। যেখানে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক। আরেক অপরাজিত ব্যাটার জাকের ৩৪ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।
বাংলাদেশ 'এ' দল: ৪২/৫ (১৮ ওভার) (মোসাদ্দেক ২৪*, জাকের ০*)