সাকিবের ডেডিকেশনের প্রশ্নে যে উত্তর দিলেন কোচ ডমিঙ্গো
মুমিনুলের পরিবর্তে সাকিবকে গত মে মাসে অধিনায়ক করা হয়। অধিনায়কত্ব গ্রহণের সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান সাফ জানিয়ে দেন, প্রতিটি সিরিজ তাকে খেলতে হবে। সাকিবও বোর্ডের সব শর্ত মেনে অধিনায়কত্ব গ্রহণ করেন। সাদা ও লাল বলে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধও হন। তবে ওয়ার্ক লোডের বার্তা আগেই দিয়ে রেখেছিলেন। জুনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সেই সফরে ছিলেন তিনি। এবার ভারত সিরিজেও আছেন।
ডেডিকেশনের প্রশ্ন উঠলেও কোচ রাসেল ডমিঙ্গোর ঘাটতি চোখে পড়েনি। বরং কোচ জানালেন, সাদা পোশাকের পারফরম্যান্সে সাকিব গর্ব খুঁজে পান। চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ডমিঙ্গো বলেছেন, ‘এটা বেশ কঠিন প্রশ্ন। তবে ভালো প্রশ্ন। অনেক কঠিন সময় গেছে যখন সে প্রতিদ্বন্দ্বীতা করে গর্ব করার মতো পারফর্ম করে। বাইরে থেকে তার পারফরম্যান্স দেখে হয়তো আপনি অনুমান করতে পারেন, সে হয়তো প্রতিশ্রুতিবদ্ধ নয়। কিন্তু আমি বলতে পারি, সে তার পারফরম্যান্স গর্ব খুঁজে পায়। মাঠে সে কখনোই বিব্রত হতে চায় না। শতভাগ প্রতিদ্বন্দ্বীতা করে।’
সাকিবের সামনে আজ সুযোগ ছিল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়ার। ৬টি করে চার ও ছক্কায় যেভাবে এগিয়ে যাচ্ছিলেন মনে হচ্ছিল এক দুইটি স্কোরিং শটেই পৌঁছে যাবেন তিন অঙ্কে। কিন্তু কুলদীপের বলে ৮৪ রানে থেমে যান বাংলাদেশের অধিনায়ক। প্রথম ইনিংসে ২৫ বলে করেছিলেন ৩ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ