ম্যারাডোনা, না মেসি কে সেরা, জানিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ স্কালনি
এতে জোরালো হয়েছে সেই বিতর্ক। এবার বিবাদে ঢুকে পড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নেপথ্যের নায়ক লিওনেল স্কালনি। আর্জেন্টাইন কোচের মতে, বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসি।
একটি স্প্যানিশ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্কালনি বলেন, ‘যদি আমাকে একজনকে বেছে নিতে হয়, তা হলে আমি লিওকে (মেসি) এগিয়ে রাখব। কারণ, ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। ম্যারাডোনা খুব ভালো ফুটবলার। কিন্তু আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার মেসি।’
আর্জেন্টিনার কোচ ঘোষণা করার পর স্কালনিকে ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা করেছিলেন ম্যারাডোনা। এর পর ম্যারাডোনাকে নিয়ে কোনো মন্তব্য করেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ। এবার মেসিকে এগিয়ে রেখে এর জবাব দিলেন তিনি।
এ ছাড়া তারকা ফুটবলারদের কোচিং করাতে গিয়ে অনেককেই সমস্যায় পড়তে হয়। উদাহরণ হিসেবে বলা যায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগালের সদ্য বিদায়ী কোচের বিবাদের ঘটনা।
কিন্তু মেসির ক্ষেত্রে কাজটি সহজ বলে জানিয়েছেন স্কালনি, ‘একেবারেই নয়। মেসিকে দক্ষতা শেখানোর কোনো জায়গা নেই। কিন্তু ওকে (মেসি) নিজের পরিকল্পনা বলা যায়। সে কোচের কথা শোনে। সতীর্থদের কথাও শোনে। তার পরে মাঠে নেমে নিজের কাজটা করে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা